সড়কে প্রায় প্রতিদিনই অবরোধ, বিরক্ত নগরবাসী 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পিএম

রাজধানীর প্রধান সড়ক অবরোধ করে মানুষের ভোগান্তি তৈরি করা ছাড়া যেন দাবি আদায়ের বিকল্প কোনো পথ নেই। প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও সড়ক অবরোধ করে আন্দোলনে নামছে কোনো না কোনো পক্ষ। যেমন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেয়া একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। কিন্তু সেটির জন্য সড়ক আটকে তাৎক্ষণিক দাবি আদায়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। 

দুর্ভোগ আর ভোগান্তির এই শহরে; সড়ক অবরোধের যন্ত্রণা আর মানতে চান না সাধারণ মানুষ। তাদের কথা, বৃহত্তর কোন স্বার্থে আন্দোলন-মিছিল-সভা সমাবেশ ঠিক আছে, কিন্তু প্রতিদিনই যেভাবে দাবি আদায় সড়ক দখল করা হচ্ছে, তাতে যানজট তৈরি হচ্ছে, মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে। সাধারণ পথচারী থেকে শুরু করে পরিহবন যাত্রীদের একটাই জিজ্ঞাসা, তাদের কি দোষ, কেন রোজ রোজ এমন ভোগান্তি।  

রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সম্প্রতি মহাখালী সড়ক অবরোধ করে কয়েকজন শিক্ষার্থী। রাজধানীর অন্যতম প্রধান এই সড়কটি আটকে দেয়ার তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন হাজারও মানুষ। পরে মানুষের প্রতিবাদের মুখে সড়ক ছাড়তে বাধ্য হয় শিক্ষার্থীরা। 

সোমবার হঠাৎ করেই ধানমন্ডির সড়ক অবরোধ করে বসে সিটি কলেজের শিক্ষার্থীরা। সেখানেও ভোগান্তির শিকার সাধারণ মানুষ। আবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মঙ্গলবার সায়েন্সল্যাব মোড় অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা। দিনভর তাদের অবরোধের কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েন ধানমন্ডি সায়েন্সল্যাব নীলক্ষেত আর আজিমপুর এলাকায় চলাচল করা সাধারণ মানুষ। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র যানজট। 

বুধবারও দিনের শুরুতে মহা ভোগান্তিতে পড়েন নগরবাসী। এর অন্যতম কারণ কিছু সংখ্যক শিক্ষার্থীর সড়ক অবরোধ। বিশেষ নিউমার্কেট, মিরপুর, শাহবাগ, ধানমন্ডি এলাকার এর প্রভাব পড়েছে। এদিকে এই অবরোধের কারণে পুরো ঢাকা শহরে যান চলাচল বিঘ্ন ঘটেছে। ৭ কলেজের ব্যানারে সামান্য কিছু শিক্ষার্থীর অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড়সহ ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ হয় যায় যান চলাচল। 

এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। বিশেষ করে নারী ও শিশুদের চরম অবস্থা। যেসব কমলমতি শিক্ষার্থী স্কুলে এসেছে তারা বাসায় ফিরতে পারছে না। অন্যদিকে এই এলাকাটিতে রয়েছে প্রচুর হাসপাতাল। যার ফলে রোগী ও তাদের স্বজনরা মহাদুর্ভোগে পড়েছেন। অনেকে ঠিকমতো হাসপাতালে পৌঁছাতেও পারেননি। চিকিৎসকরাও আটকা পড়েছে। ফলে অনেক রোগীদের অপেক্ষা বাড়ছে।

চার-পাঁচ ঘণ্টার অবরোধে সাধারণ মানুষের ভোগান্তির কোন শেষ ছিলো না। কেউ গাড়িতে ঘুমিয়েছেন কেউ বা পায়ে হেঁটেই গন্তব্যস্থলে পৌঁছেছেন। অনেক অসুস্থ রোগীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। মানুষ বলছেন প্রতিদিনই কোন না কোন পক্ষের সড়ক অবরোধের ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। যারা আন্দোলন করছেন তাদের এবং সরকারের দুই পক্ষেরই বিষয়টির দিকে নজর দেয়া উচিত। 

তবে, যারা রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করে আন্দোলন করেন তাদের দাবি এই দুর্ভোগের দায় সরকারের তাদের নয়। তারা নিয়ম মেনেই তাদের দাবির কথা জানালেও তাতে কর্ণপাত করে না সরকার। সড়ক অবরোধ করলে টনক নড়ে, তখন দাবি সম্পর্কে কথা বলে সরকার। ফলে সরকারের টনক নড়াতেই সড়কে নেমে আসা ছাড়া তাদের সামনে আর কোন বিকল্প থাকে না।

আর সাধারণ মানুষ বলছেন, ভোগান্তির এই শহরে এমনিতেই মানুষের দুর্ভোগের কোনো অন্ত নেই। তারপরও প্রতিদিনই একই রাজপথ বন্ধ করে দাবি আদায়ের এমন কর্মসূচি নিয়ে সব পক্ষেরই নতুন করে ভাবা উচিত। 

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর