উপদেষ্টা কে হবেন তা নির্ভর করে প্রধান উপদেষ্টার ওপর: ফখরুল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার জন্য কাকে উপদেষ্টা নিয়োগ দেবে তা নির্ভর করে প্রধান উপদেষ্টার ওপর। এখানে রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করতে হবে, বিষয়টি এমন নয়। তারা চাইলে করতেই পারেন।

বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধনের পর কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। 

এসময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসন আমলে কিছু গার্বেজ তৈরি হয়েছে। এগুলো পরিষ্কার সত্যিকার অর্থে ১৭ দিনে সম্ভব নয়, ১৭ মাসেও সম্ভব নয়। এখন জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে। 

রাজনৈতিক বিষয়ে ভিন্ন মত থাকলেও মৌলিক কিছু বিষয়ে এক্যমত্য থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়ার দরকার নাই। নির্বাচিত পার্লামেন্ট সেই কাজগুলো করবে। 

তিনি বলেন, এই সরকারের দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, নিরপেক্ষ লোকজনকে নির্বাচন কমিশনে বসানো, বিচার বিভাগকে নিরপেক্ষ করা, অ্যাডমিনিস্ট্রেশন নিরপেক্ষ করা; নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এগুলোই হচ্ছে প্রধান কাজ। 

একাত্তর/এসি
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
চীন, ভারত, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি)...
সামনের দিনগুলোতে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের সবগুলো নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারপ্রধানও এমন...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর