রাজধানীতে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

রাজধানীর কদমতলীতে বাসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে কদমতলীর গিরিধারার এক নম্বর রোডের একটি বাসা থেকে তার দেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল আহম্মেদ (২৪) দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোহেল যশোর কোতোয়ালি থানা ছাতিয়ানতলা গ্রামের প্রকাশনী ব্যবসায়ী সাব্বির আহমেদের ছেলে। বর্তমানে কদমতলীর গিরিধারা এলাকায় পরিবারের সাথে থাকতেন তিনি। এক ভাই, বোনের মধ্যে সে ছিলো ছোট।

নিহতের বাবা ছাব্বির আহম্মেদ জানান, তার বোন মারা যাওয়ায় তারা সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সোহেল বাসায় একাই ছিলেন। পরে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়ায় তার বন্ধুদের বাসায় পাঠানো হয়। তারা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, সোহেলের সঙ্গে একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করে। এ কারণে সে অভিমানে আত্মহত্যা করতে পারে।

কদমতলী থানার উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর