সন্ধ্যা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

ডেমরা সিটি গেট স্টেশনে (সিজিএস) গ্যাস সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য সোমবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সরবরাহ বন্ধ থাকবে।

সকালে এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সন্ধ্যা ছ’টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ছ’টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ডেমরা সিজিএসের ডাউনস্ক্রিম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত পুরো ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এআরএস
লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 
ঢাকার কিছু জায়গায় মঙ্গলবার (২৭ সে) দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ও বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।
রাজধানীর মিরপুরের ১৪ নম্বর প্রিন্স বাজারের কাছের সড়‌কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্ন করা হবে।
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর