তথ্যপ্রযুক্তি খাতের পথিকৃৎ এস এম কামাল আর নেই 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ এএম

দেশের প্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম কামাল মারা গেছেন। 

দীর্ঘদিন ক্যান্সারে ভুগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এস এম কামালের দীর্ঘদিনের বন্ধু বিসিএসের সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি এ তথ্য নিশ্চিত করেন।

রাহিতুল ইসলামের লেখা ‘তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল’ বই থেকে জানা যায়, এস এম কামালের জন্ম ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায়। ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম ব্যাচ থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৮ সালে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমে পেশাজীবন শুরু করেন। পরবর্তী সময়ে আশির দশকের মাঝামাঝি সময় থেকে বেশ কয়েক বছর তিনি বেক্সিমকো কম্পিউটার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের প্রসারে এস এম কামালের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিসিএস ছাড়াও তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবদুল্লাহ এইচ কাফি বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন ও একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এস এম কামালের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি আইবিএমের আন্তর্জাতিক চাকরির সুযোগ ফিরিয়ে দিয়ে দেশে এসে কম্পিউটার শিল্প গড়ে তোলার কাজ করেছেন। কম্পিউটারের প্রসারে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। এস এম কামাল সৎ, নির্মোহ, প্রচারবিমুখ হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে দিয়ে গেছেন।

এস এম কামাল স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বৃহস্পতিবার বাদ ফজর রাজধানীর সোবহানবাগ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আরবিএস
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে 'মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর' এর গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে আজও আন্দোলন করছেন শিক্ষকরা। 
৪৭তম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ হয়েছে গতকাল সোমবার। অন্যদিকে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। 
বিসিএস পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গাড়ি চালক আবেদ আলীসহ বাকি সাত আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে...
বিসিএসসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর