আশুলিয়া মরদেহ পোড়ানোয় পাঁচ জনের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ এর সাবেক এমপি সাইফুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। 

একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।  এই ঘটনায় তদন্ত প্রতিবেদন ২৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন আদালতে দাখিলের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। 

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনার আইনশৃঙ্খলা বাহিনীর আরও চার জনের সম্পৃক্ততা তারা পেয়েছেন। পাশাপাশি ঢাকা-১৯ এর সাবেক এমপি  সাইফুল ইসলাম নিজেও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন। এসব কিছু আমলে নিয়ে তারা আজ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।

গত ১১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ছয় জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগ দায়ের করা হয়।

একাত্তর/এসি
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং একই দিনে নাদিম ও মায়া ইসলাম নামের দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ঢাকা...
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর