রাতের মধ্যে মেডিক্যালে ভর্তির ফল বাতিলের দাবি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

সোমবার রাত আটটার মধ্যে মেডিক্যাল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তা নাহলে মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচি দেয়ার হুশিয়ারী দিয়েছেন মেডিক্যালের শিক্ষার্থীরা। 

সেই সঙ্গে পরীক্ষা পদ্ধতি বাতিলসহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও জানিয়েছেন তারা। এ সময়, তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় শর্মিলী ইসলাম অথৈ পেয়েছে ৭৫.৫। আর সব মিলে তার স্কোর ১৭২.৫। তবে মেলেনি সরকারি মেডিক্যাল কলেজে সুযোগ। যেখানে কোটায় কেউ ৪০ এর আশেপাশে নাম্বার নিয়েও মিলেছে সুযোগ। 

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে ও ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন মেডিক্যালের শিক্ষার্থীরা। 

সোমবার রাত আটটার মধ্যে ফলাফল বাতিল না হলে লাগাতার কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন তারা। শুধু মেডিক্যালে নয়, কোনো পরীক্ষায়ই কোটা চান না বলে জানান শিক্ষার্থীরা।  

এদিকে, মেডিক্যাল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকুরিসহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান তারা। 

মেডিক্যাল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকুরিসহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান।

সমাবেশে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আবু সাইদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ’,‘মেডিক্যালে কোটা কেন, প্রশাসন জবাব চাই’, ‘৪০ পেয়ে চান্স হয়, ৭৩ কেন বাদ হয়’ সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ ও প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা রাখা আছে। সে অনুযায়ী রোববার মেডিক্যাল কলেজে ভর্তির ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

 

একাত্তর/এসি
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর