মাত্র ত্রিশ বছরেই পরিত্যক্ত সিটি কর্পোরেশনের পাঁচ ভবন!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

মাত্র ত্রিশ বছরেই পরিত্যক্ত হলো ধলপুরে সিটি কর্পোরেশনের পাঁচটি আবাসিক ভবন। নব্বইর দশকে, ধলপুরে দক্ষিণ সিটি কর্পোরেশনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য তৈরি করা হয় মোট ২৩টি ভবন।

এরমধ্যে পাঁচটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয় তিন বছর আগে। এর কোন সদুত্তরও দিতে পারছে না সিটি কর্পোরেশন। এদিকে গেলো পাঁচ আগস্টের পর কোনো বরাদ্দ ছাড়াই ৬৫টি ফ্ল্যাটে ওঠেন কর্মচারীরা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য গড়ে তোলা হয় এই  আবাসন প্রকল্প। ধলপুরের এই প্রকল্পটির নাম ‘১০ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টার’।

৯০ কাঠা জমির ওপর ২৩টি ভবনে মোট ফ্ল্যাট ১৮০টি। এর মধ্যে ১১৫টি ফ্লাটে কর্পোরেশনের কর্মীরা বসবাস করছিলেন। আর চাকরি শেষ হবার কারণে ৬৫টি পরিবার চলে যান। সেগুলো এতদিন তালাবদ্ধই ছিলো।

কিন্তু, গেলো বছরের পাঁচ আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গেলো কয়েক মাসে সেই ৬৫টি ফ্লাটেও উঠে যান সিটি কর্পোরেশনের কর্মচারীরা। যদিও তাদের নামে নেই কোন বরাদ্দপত্র।

নির্মাণের মাত্র ৩০ বছরেই ফ্ল্যাটগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। সিটি কর্পোরেশন বলছে, কোয়াটারের পরিত্যক্ত ফ্ল্যাটগুলোতে আর থাকার উপায় নেই।

ভবনগুলো ভেঙে সেখানে নতুন প্রকল্প বাস্তবায়নের কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।

যে কোন ভবন তৈরির পর তার স্থায়িত্ব ৯০ থেকে একশ বছর হবার কথা। কেন মাত্র ৩০ বছরেই ধলপুরের এই ভবনগুলো পরিত্যক্ত হলো এই বিষয়ে সদুত্তর মেলেনি। তবে, দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে ফ্লাটে ওঠা কর্মীদের বাসা ছাড়ার নির্দেশ দেয়ার কথা বলছে সিটি কর্পোরেশন।

 

এআরএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী দু'মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
মিরপুর বেনারসি পল্লীর মিল্লাত ক্যাম্প এলাকায় সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন থেকে মো. শরীফ আহমেদ সুমন (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর