কোস্ট গার্ডের পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০১:৩৪ পিএম

বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে ‘ইনভেস্টিগেটিভ ইন্টারভিউ কোর্স’। অস্ট্রেলিয়ান হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

রোববার (২ মার্চ) সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ড, ইমিগ্রেশন পুলিশ এবং বাংলাদেশ কাস্টমসের মোট ১২ জন কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, যথাযথ তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোস্ট গার্ড সদস্যদের পেশাদারিত্ব উন্নয়নের ক্ষেত্রে আগামীতে এ ধরনের কর্মশালা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর