পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:২৭ এএম

রাজধানীর টিএসসি থেকে ঝটিকা মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারের গ্রেপ্তার, ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের সদস্যরা।

বুধবার (১২ মার্চ) রাত দশটার পর এই কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ২০১৩ সালে শাহবাগে হট্টগোল করে নির্দোষ আলেমদের হত্যা করা হয়েছিলো সেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এখন আবার দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে লাকি আক্তার।

তারা দাবি করেন, ২০১৩ সালের সেই চক্রই সম্প্রতি পুলিশের গায়ে হাত তুলে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র শুরু করেছে লাকিসহ ফ্যাসিবাদের দোসররা।

আন্দোলনকারীদের দাবি, নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে নানান ছুতোয় দেশে বিশৃঙ্খলা তৈরি করছে চক্রটি। তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর