মুরগি নিয়ে কারসাজি, মিরপুরে ধরা ব্যবসায়ী

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০১:৪১ পিএম

পাইকারি দামে মুরগি কিনে আবার খুচরা বিক্রির জন্য অতিরিক্ত মূল্যে নিজ প্রতিষ্ঠানের কাছেই বিক্রি করছে মিরপুরের এক ব্যবসায়ী। এভাবেই তিন স্তর ঘুরিয়ে বেশ চড়া দামে ভোক্তাদের কাছে মুরগি বিক্রি করছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েন ভোক্তা অধিকারের অভিযানে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, অভিযুক্ত পাইকার খুচরা ব্যবসায়ী সেজে ভোক্তাদের ঠকাচ্ছেন দীর্ঘদিন ধরেই। এর বাইরে মিরপুর এলাকার মুসলিম বাজারে পণ্য সরবরাহ ঠিক আছে, দামও নাগালের মধ্যেই আছে

শুক্রবার (১২ মার্চ) সকাল থেকেই রাজধানীর মিরপুরের ১২ নম্বর এলাকার মুসলিম বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেখা যায় বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক।

তবে ভোক্তার অভিযান পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের চোখ আটকে যায় এক মুরগির দোকানে। ক্রেতারা অভিযোগ জানান, মাপে কম দেন এ ব্যবসায়ী।

পরে ভোক্তা খুঁজে বের করে অভিনব আরেক প্রতারণা। এই প্রতিষ্ঠানটি পাইকারি ব্যবসায়ী সেজে মুরগি কিনে আনেন। পরে খুচরা বিক্রির জন্য অতিরিক্ত দামে মুরগি সরবরাহ করে নিজের প্রতিষ্ঠানেই। আর এভাবেই ক্রেতার পকেট কাটেন তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছেন তারা। এর বাইরে বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে।

অবশ্য বাজারে লেবুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনার এক নারীসহ দুইজনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর