মিরপুরে উচ্ছেদ অভিযানে গি‌য়ে বিপাকে পুলিশ, ধাওয়া দিলো বস্তিবাসী

আপডেট : ২০ মে ২০২৬, ০৬:৪০ পিএম

রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ বস্তিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বস্তিবাসীর। উচ্ছেদ অভিযানে গিয়ে প্রথমে বস্তিবাসীর ধাওয়া খেয়ে এলাকা ছাড়লেও পরে অতিরিক্ত ফোর্স নিয়ে আবার অভিযান শুরু করে গৃহায়ন কর্তৃপক্ষ। 

বুধবারের (২০ মে) এ ঘটনায় পুলিশের ছয় থেকে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপকমিশনার। অন্যদিকে বস্তিবাসীর দাবি, প্রভাবশালীদের স্বার্থ রক্ষায়ই বিনা নোটিশে এই অভিযান চালিয়েছে গৃহায়ন কর্তৃপক্ষ।

দুপুর ১২ থেকে সাড়ে বারোটা, মিরপুর ইসিবি চত্বর থেকে কালশীমুখী রাস্তা, এলোপাতাড়ি দৌড়াচ্ছেন পুলিশের সদস্যরা। পেছনে লাঠি হাতে ধাওয়া মানুষগুলোর পরিচয় মেলেনি। সকাল মিরপুর বাউনিয়াবাদ এলাকায় গৃহায়নের উচ্ছেদ অভিযানে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে পুলিশ সদস্যদের। নির্বাহী ম্যাজিস্ট্রেটও বাধ্য হন দৌড়ে পালাতে।

ঘটনার দুই ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে আবার ঘটনাস্থলে যান গৃহায়নের কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান শুরুর চেষ্টা করলে আবার শুরু হয় উত্তেজনা, মারমুখী হয়ে উঠে পুলিশ। পরে ব্যাপক মাত্রায় আবার উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ন কর্তৃপক্ষ। 

তবে বস্তিবাসীর অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই করা হচ্ছে এই অভিযান। বাসা কিংবা প্রতিষ্ঠানের একটা জিনিসও সড়ানোর সময় পাননি তারা। 

এ ঘটনায় অনেক বস্তিবাসীও আহত হয়েছেন বলে জানান তারা।  

বিষয়টি জানতে অভিযানে উপস্থিত গৃহায়নের যুগ্ম কমিশনার মো. সোরহাব হোসেনকে প্রশ্ন করলে সাংবাদিকদের ওপরই তেড়ে ওঠেন তিনি। সোরহাব হোসেন নামে এই কমিশনার নিজের নামটি পর্যন্তও বলতে চাননি, পরে উপস্থিত জনতা ও সাংবাদিকদের রোষানলে পড়েন তিনি। 

উচ্ছেদ অভিযানের সার্বিক পরিস্থিতি বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানান, নোটিশের বিষয়টি তার এখতিয়ারে পড়ে না। কিছুটা ভুল বোঝাবুঝি থেকেই সকাল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আরবিএস
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মিরপুরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম তাণ্ডব চালিয়েছে হকাররা। অভিযানের একপর্যায়ে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ সময়...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর