রাজধানীর শাহজাহানপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ২২।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. রিয়াজুল ইসলাম জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে স্থানীয়রা। রাতে দ্রুতগতির কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিন মামলায় কৃষক লীগ নেতা মন্নান রসুল কারাগারে