তিন মামলায় কৃষক লীগ নেতা মন্নান রসুল কারাগারে

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০২:১১ পিএম

ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা কৃষক লীগ সভাপতি আবদুল মন্নান রসুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১৬ মার্চ) সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আ. মন্নান রসুল ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমার বিস্ফোরণ ও হামলা, জেলা বিএনপির সদস্য সচিবের বাসায় হামলা ভাঙচুর, আইনজীবী সমিতিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতি তৈরিসহ একাধিক হামলা ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় ছয়টি মামলা হয়। এসব মামলায় মন্নান রসুল হাইকোর্ট থেকে গত ১৯ ও ২০ জানুয়ারি ৮ সপ্তাহের আগাম জামিন পান।

জামিনের মেয়াদ শেষে শনিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তিনটি মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠান। বাকি তিন মামলার শুনানি আগামী ১৮ মার্চ।

আ. মন্নান রসুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. বনি আমীন বাকলাই। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর