গাড়িতে চাঁদাবাজি: ভিডিও ভাইরালের পর যুবক গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:১৫ পিএম

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার থেকে চাঁদা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে জিগাতলা এলাকা থেকে তাকে ধানমন্ডি থানা হেফাজতে নেয়া হয়। পরে তার বিরুদ্ধে বাদি হয়ে মামলা করে পুলিশ।

গ্রেপ্তার মো. আশরাফুল (২৩) লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এলাকার নূর আলমের ছেলে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকায় থাকেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রশিদ কেটে প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী দাবি করেন, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেয়া হচ্ছে।

ঘটনার সময় গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর