প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় তরুণী গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৫, ১২:১৩ পিএম

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় আলোচনায় আসা শিক্ষার্থী ফারিহা হক ওরফে টিনাকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) রাত দুইটার দিকে র‍্যাব-১ অভিযান চালিয়ে ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

শুক্রবার (৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) একেএম মঈন উদ্দিন জানান, তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। বিকেলে আসামির উপস্থিততে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। 

২০ এপ্রিল নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদি হয়ে বনানী থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

একাত্তর/এসি
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি ফারিয়া হক টিনাকে তিন দিনের রিমান্ড দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর