নুরের বক্তব্যের নিন্দায় পুলিশ সার্ভিস সমিতি

আপডেট : ২৪ মে ২০২৫, ০৯:২৮ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হুমকি সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

শনিবার (২৪ মে) বাংলাদেশ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খানের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর কর্তৃক বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় যে, ভিপি নুরুল হক নুর গত ২২ মে ২০২৫ খ্রি. একটি গণজমায়েতে বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ঐ যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোন নেতা/কর্মীর গায়ে হাত তোলা হলে ঐভাবে ঝুলিয়ে দেওয়া হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। গণঅধিকার পরিষদের সভাপতির এহেন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারি অপরাধও বটে। রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এহেন শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই।   

রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলেছে। অ্যাসোসিয়েশন মনে করে এ সময়ে বিশেষ কোন মহলের স্বার্থসিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এহেন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে। 

আরবিএস
সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আজ দুপুর দেড়টায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা...
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। চিকিৎসকরা জানিয়েছেন, নুরের মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছে, তাই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর