ড. ইউনূসকে ক্ষমতায় রাখতে শাহবাগে 'মার্চ ফর ইউনূস' কর্মসূচি

আপডেট : ২৪ মে ২০২৫, ০৬:২৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে 'মার্চ ফর ইউনুস' কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা। 

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তবে এই কর্মসূচি কোনো বিশেষ রাজনৈতিক দলের নয় জানান আয়োজকরা।   

শনিবার (২৪ মে) বিকেলে তারা রাজধানীর শাহবাগ মোড়ে ব্যানার ও পোস্টার নিয়ে সমবেত হন। 

আন্দোলনকারীরা জানান, তাদের মূল দাবি হলো ড. ইউনূসকে তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় রাখা এবং নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সম্পন্ন করা।  

এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করতে হবে বলেও দাবি জানান তারা।  

সমাবেশ আয়োজকরা জোর দিয়ে বলছেন, দেশে আগে ব্যাপক সংস্কার প্রয়োজন, তারপরই নির্বাচনের কথা ভাবা উচিত। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোষীদের অবিলম্বে অপসারণ করতে হবে। 

আরবিএস
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর