ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ১৮তম দিনে চলছে কর্মসূচি

আপডেট : ০৩ জুন ২০২৫, ১২:৪৫ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ১৮তম দিনের মতো মঙ্গলবার (৩ জুন) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে দক্ষিণ সিটির বাসিন্দারা। এতে করে ১৪ দিন ধরে বন্ধ রয়েছে সিটি কর্পোরেশনের সব ধরনের নাগরিক সেবাও।

অবস্থানকারীরা বলছেন, ষড়যন্ত্র করে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও ইশরাককে মেয়র হিসেবে শপথবাক্য পাঠ করানো হচ্ছে না। নগর পিতা না থাকায় ব্যাহত হচ্ছে সিটির নাগরিক কার্যক্রম, ভোগান্তি বাড়ছে বাসিন্দাদের। এই অবস্থা চলমান থাকলে ঢাকা দক্ষিণ সিটি অচল হয়ে পড়বে বলেও আশঙ্কা তাদের।

উল্লেখ্য, ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেটে ইশরাক হোসেন মেয়র হিসেবে স্বীকৃতি পেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় বেশকিছু প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরায় শপথটি এখনও সম্পন্ন হয়নি। বিষয়টি আদালতে আটকে আছে।

একাত্তর/আরএ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর