দু'একদিনেই জমে উঠবে বিকিকিনি, আশায় বেপারিরা

আপডেট : ০৩ জুন ২০২৫, ০২:৩৯ পিএম

বেপারি আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও এখনো পুরোদমে শুরু হয়নি রাজধানীর গাবতলীর পশু হাটের বেচা-কেনা; হাটগুলোতে নেই তেমন ক্রেতার আনাগোনা কিংবা উপচে পড়া ভিড়।

পশু খাদ্যের দামসহ নানান কারণে খরচ বেশি হওয়াতে কম দামে পশু বেচার সুযোগ নেই বলে জানান বেপারিরা। তাদের প্রত্যাশা দিন গড়ালে ঈদ সামনে আসলে এবার ভালো দাম পাবেন তারা।

সরেজমিনে গাবতলীর গরুর হাটে প্রবেশ মুখেই শিং উঁচিয়ে আছে হরিয়ানা জাতের গরুগুলো। যেন রাজকীয় প্রতাপে দাঁড়িয়ে আছে গরুগুলো।

দেখা যায় অনেক ব্যবসায়ী গরু নিয়ে হাটে চলে এসেছেন। আলতাফ, কাশেম ও শাহাদাত নামের তিন বেপারি এবারের ঈদ উপলক্ষ্যে গাবতলী গরুর হাটে নিয়ে এসেছেন মোট ১৭০টির বেশি গরু। এসব গরুর মধ্য রয়েছে সুলতান রাজা ও গড়ীয়ানার রাজ শিং ও বাহামা সহ নানা জাতের দেশি বিদেশি জাতের গরু।

হাটে ক্রেতার উপস্থিতি তেমন না থাকলেও গাবতলী গরুর হাটে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

ক্রেতা যারা আসছেন, তারা গাবতলী গরুর হাটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর