ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৩১ পিএম

আবহাওয়া বিবেচনায় রেখে ঈদের নামাজের জন্য জাতীয় ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩৫ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে জাতীয় ঈদগাহ ময়দানে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, এবার ঈদ ঘিরে নিরাপত্তায় কোনো হুমকি নেই। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর থাকবে।

তিনি জানান, ঈদের দিন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টায় বায়তুল মোকাররম হবে প্রধান জামায়াত।

বৃহস্পতিবার (৫ মে) ঈদগাহ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। এসময় তিনি জানান, ১৮ দিন দক্ষিণ সিটির নগর ভবন বন্ধ থাকলেও জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে কোরবানির বর্জ্য অপসারণে সর্বোচ্চ চেষ্টা করবে সিটি কর্পোরেশন।

নগর ভবন খোলার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে শাহজাহান মিয়া বলেন, জনগণের দুর্ভোগ হচ্ছে, কিন্তু জনগণকে সেবা দেয়ার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

একাত্তর/আরএ
ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ...
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ...
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আজহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা না থাকায় গরমের তীব্রতা বাড়তে পারে, যা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর