বরেণ্য আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদকে শেষ বিদায়

আপডেট : ২১ জুন ২০২৫, ০২:১৬ পিএম

ফুল আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো দেশের বরেণ্য আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদকে। শনিবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। 

সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন দীর্ঘ দিনের আলোকচিত্র জগতের সহযোদ্ধা, পরিবার আর সংস্কৃতিজনরা। 

আলোকচিত্রী শহীদুল আলম বলেন, চঞ্চল মাহমুদ ছিলেন দেশের ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎ। ফটোগ্রাফিকে ঘিরে নানা আন্দোলন সংগ্রামে জড়িত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিয়েছেন হাজারো শিক্ষার্থীকে। বাদ যোহর তার শেষ ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গুণী এই শিল্পীকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন, ছিলেন  লাইফ সাপোর্টে। 

বাংলাদেশের অনেক মডেল ও অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার শুরুতে তার ক্যামেরার ফ্রেমেই প্রথম পরিচিতি পায়।

একাত্তর/এসি
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর