বাড়ি থেকে সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৫, ১১:২৯ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে তার ভাড়া বাসা থেকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শেরে বাংলা নগরে বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নুরুল হুদা ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় সিইসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে উত্তরা পাঁচ নম্বর সেক্টরের সাবেক সিইসির ভাড়া বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম সাংবাদিকদের জানান, কিছু লোক উত্তরা পাঁচ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিলো। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নিই। 

তিনি আরো জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেরে বাংলা নগর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ।

রাত সাড়ে ৯টার দিকে নুরুল হুদাকে ঢাকার ডিবি কার্যালয়ের নেওয়া হয়।

এদিকে নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, নুরুল হুদার গলায় জুতার মালা পড়ানো আছে। তাকে ধরে থাকা এক যুবককে বলতে শোনা গেছে, ‘ও, সে স্বৈরাচার সৃষ্টি করেছে, কোনো নির্বাচন কমিশনার যেনো এই সাহস আর না পায়।’

এসময় জুতা দিয়ে তার গালে কয়েকবার আঘাতও করা হয়। তারপর পুলিশ তাকে ভ্যানে তোলে।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নামে মামলা করেন। দিনের ভোট রাতে করেছে মর্মে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 

একাত্তর/এসি
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর