ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:২১ পিএম

দিনের প্রথমার্ধে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ায় গরমের অনুভূতি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পেতে পারে। 

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে যে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯২ শতাংশ।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে যে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

একাত্তর/আরএ
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ায় অনুভূত হতে পারে কিছুটা বাড়তি গরম।
আজ আগের মতোই থাকবে ঢাকার তাপমাত্রা। তবে আবহাওয়া শুষ্ক থাকলেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর