নগরবাসীকে কিছু এলাকা এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০১:২৯ পিএম

রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় একাধিক রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে ওইসব এলাকায় জনসমাগম ও যানজটের আশঙ্কায় নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক বিবৃতিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে রোববার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ছাত্র সমাবেশ’ হবে। আবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

পাশাপাশি, ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করছে সাইমুম শিল্পী গোষ্ঠী।

বিবৃতিতে জানানো হয়, আজ ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও সমমানের পাশাপাশি বিসিএস পরীক্ষাও হচ্ছে। পাশাপাশি সমাবেশ এবং অনুষ্ঠানের কারণে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এলাকায় প্রচুর ভিড়ের কারণে যানজট বেড়ে যেতে পারে। বিশেষ করে শাহবাগ মোড়ে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

এমন পরিস্থিতিতে ডিএমপি বেশ কয়েকটি বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে।

উত্তর দিক থেকে আসা যানবাহনগুলোকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে শাহবাগমুখী না হয়ে বাম দিকে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড দিয়ে যেতে বলা হয়েছে।

পশ্চিম দিক থেকে আসা যানবাহনকে কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডান দিকে নীলক্ষেত-পলাশী বা বাম দিকে হাতিরপুল-বাংলা মোটর হয়ে যেতে বলা হয়েছে।

হাইকোর্ট ও কদম ফোয়ারা দিক থেকে আসা যানবাহনগুলোকে মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে কাকরাইল মসজিদের দিক থেকে আসা যানবাহনগুলোকে মৎস্য ভবনের পর শাহবাগের দিকে না গিয়ে হাইকোর্ট হয়ে সরাসরি গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে বলা হয়েছে।

একইভাবে টিএসসি বা রাজু ভাস্কর্য মোড় থেকেও শাহবাগের দিকে কোনো যানবাহন চলতে পারবে না। সেগুলোকে দোয়েল চত্বর বা নীলক্ষেতের দিকে ঘুরে যেতে হবে।

শহীদ মিনার সংলগ্ন রাস্তা এবং সোহরাওয়ার্দী উদ্যানের সকল প্রবেশপথ যথাসম্ভব এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর