ব্যথাজনিত সমস্যায় ভুগছে দেশের চার কোটি মানুষ

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম

দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় তিন ভাগের একভাগ অর্থাৎ প্রায় চার কোটি মানুষ গিরা, পেশি কিংবা হাড়ের সমস্যায় ভুগছেন। ব্যথার কষ্টে ভোগা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। ‘কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম ফর কন্ট্রোল অব রিউমেটিক ডিসিজ’র (কপকর্ড) চালানো গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর শাহাবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে বাতব্যথা রোগীদের সচেতনতামূলক অনুষ্ঠানে বাতব্যথা সংক্রান্ত এমন তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে।

পিএনআরএফআরের চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক লীগ অব অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাত-ব্যথা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস।

পিএনআরএফআর ট্রাস্টের পক্ষ থেকে নবম বারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দিনভর বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ, প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্যার সমাধানসহ রোগীদের হাতে কলমে ব্যায়াম শেখানো হয়।

অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন- দেশে দিনে দিনে বাতব্যথাজনিত রোগী বাড়লেও সেই তুলনায় বাতরোগ বিশেষজ্ঞ দক্ষ চিকিৎসক নেই। ফলে অনেক রোগী অপচিকিৎসার শিকার হচ্ছেন। সরকারের উচিত এই দিকে নজর দেয়া।

তথ্য অনুযায়ী, দেশে রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ১৭ লাখের মতো। বিশ্বে প্রতি বৎসর এই রোগে প্রতি লাখে প্রায় ৪০ জন নারী ও ২০ জন পুরুষ আক্রান্ত হচ্ছে। সে হিসেবে দেশে প্রতি বৎসর প্রায় রিউমাটয়েড আর্থারাইটিসে সাড়ে ছয় হাজার নতুন রোগী বাড়ছে। 

গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বে মানসিক রোগীর পর শারীরিক অক্ষমতা নিয়ে যারা বেঁচে থাকেন তাদের মধ্যে বাতরোগের অবস্থান দ্বিতীয়।  

মূল প্রবন্ধের তথ্য অনুযায়ী, স্পন্ডাইলো আর্থারাইটিস এর প্রাদুর্ভাবও দেশে কম নয়। এই রোগে সাড়ে ১২ লাখের মতো মানুষ ভুগছে। সোরিয়েটিক আর্থারাইটিসের সমস্যাও উদ্বেগজনক। প্রতিবছর এই সমস্যার রোগী বাড়ছে। আর গাউট রোগের প্রাদুর্ভাবও কম নয়। দেশে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ গাউট রোগে ভুগছেন। অন্যদিকে হাইপার ইউরেসেমিয়াতে (ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া) ভুগছেন প্রায় দেড় কোটি মানুষ।

এদিকে বয়সজনিত বাতের রোগ হাঁটুর অস্টিওআর্থারাইটিসে ভুগছেন দেশের প্রায় সোয়া কোটি মানুষ। গবেষণার পরিসংখ্যান অনুযায়ী দেশে এই রোগে আক্রান্ত প্রায় সোয়া এক কোটি মানুষ। আর নতুন করে প্রতি বছরে আক্রান্ত হচ্ছেন কমপক্ষে ১৩ লাখ মানুষ। 

কোমর বাতব্যথা (লাম্বার স্পন্ডাইলোসিস) দেশে বয়সজনিত কোমরের বাত এর প্রাদুর্ভাব ১০ ভাগ। অর্থাৎ এক কোটি ছয় লাখ মানুষ এই সমস্যায় ভুগছেন। আর নতুন করে প্রতিবছর আক্রান্ত হচ্ছেন তিন লাখের মতো রোগী।

২০২২ সালের গণশুমারি অনুযায়ী বর্তমানে দেশে ৫০ বছরের ঊর্ধ্বে প্রায় তিন কোটি মানুষ বসবাস করছে। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় ২০ শতাংশ মানুষ অস্টিওপোরোসিস রোগে ভুগছেন। সে হিসেবে দেশে প্রায় ৬০ লাখ মানুষ এই রোগে ভুগছে। 

হাড় ক্ষয় রোগের ভয়াবহতা নিয়ে বৈজ্ঞানিক সেমিনারে জানানো হয়, বিশ্বে প্রতি ৩ সেকেন্ডে হাড় ক্ষয়জনিত রোগে একটি হাড় ভেঙ্গে যাচ্ছে। এই রোগে আক্রান্ত ৫০ বছরের বেশি প্রতি ৩ জন নারীর একজন এবং প্রতি পাঁচজন পুরুষের একজনের এ রোগে হাড় ভেঙে যাচ্ছে। প্রতি বৎসর হাড় ভাঙার প্রকোপ প্রায় ৯০ লাখ। যা খুবই উদ্বেগের বিষয়। কারণ এই রোগীদের মধ্যে মেরুদণ্ডের হাড় ভাঙার প্রকোপ সবচেয়ে বেশি। এই রোগের কারণে মৃত্যু ঝুঁকি প্রায় ৮ গুণ বেড়ে যায়। 

অনুষ্ঠানে পিএনআরএফআরের চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক লীগ অব অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, দেশে প্রতি ৪ জন মানুষের মধ্যে একজন নানা কারণে দরিদ্র হচ্ছেন। এর মধ্যে চিকিৎসার ব্যয় অনেক বেশি। অথচ এ ক্ষেত্রে সহযোগিতা নেই বললেই চলে। ব্যথার কষ্টে ভোগা মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকে আমাদের যাত্রা শুরু। এই কার্যক্রমে যারা পাশে থেকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মেডিসিন ও ডায়াবেটিস, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাসিম আক্তার চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য মো. মুনির হোসেন, মেজর জেনারেল কাজী ইফতেখার-উল-আলম, রোটারি ক্লাব ঢাকার সাবেক প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক আমিনুর রহমান সাব্বির, পিএনআরএফআরের সেক্রেটারি জেনারেল ড. পিযুষ কান্তি বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, যুগ্ম সচিব ড. আমিনুল ইসলাম, সরকারের ডেপুটি সেক্রেটারি ডা. বর্ষা ইসলাম, কোশাধ্যক্ষ বাধন দাস, কার্যনির্বাহী সদস্য মো. এনামুল হক, এম এফ ইসলাম মিলন, বোরহান উদ্দিন, সামিউল হক, জোবায়ের আহমেদ, মো. খোকন প্রমুখ।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক, একজন কিডনি রোগীর জন্য আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়। এছাড়াও গ্রামীণ পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখা সংগঠন ‘হ্যাডস’র নির্বাহী পরিচালক মো. বদরুদ্দোজাকে সংবর্ধনা দেয়া হয়।

একাত্তর/আরএ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর