সাবেক মেয়র তাপসকে দুদকে তলব 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে তার তলবি চিঠি রাজধানীর বনানীর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।  যেখানে তাকে ৩ নভেম্বর সকাল ১১টায় হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। 

দুদক উপপরিচালক মনিরুল ইসলাম সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

তাপসের বিরুদ্ধে  অভিযোগ, টেন্ডার, ইজারা, নিয়োগ, দোকান বরাদ্দসহ অসংখ্য কাজ করেন তিনি নিজের আত্মীয়-স্বজন ও তার সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 

এর আগে গত ৮ অক্টোবর সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাঁদের ব্যক্তিমালিকানাধীন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

এআর
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর