মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত দুই

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সাইফুল ইসলাম ও দোকানকর্মী ইমরান। এ ঘটনায় আহত হয়েছেন চালক সাইফুলের ছেলে লামিন ও রফিক নামে অপর এক সিএনজি চালক। 

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস জানায়, ফ্লাইওভারের পাশে নষ্ট হয়ে দাঁড়ানো একটি সিএনজিচালিত অটোরিকশকে সহায়তা করতে আসার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও ইমরানকে মৃত ঘোষণা করেন। আহতরা ঢামেকেই চিকিৎসা নিচ্ছেন।  

নিহতদের মরদেহ সুরতহাল করে মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশা ও ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর