সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ, সাবেক সচিব কারাগারে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের অভিযোগের শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তবর্তী সরকারের উৎখাতের ষড়যন্ত্র করেছিলো। 

আসামি পক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম বলেন, এর আগে একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন, আবু আলম মোহাম্মদ শহীদ খান। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি দীর্ঘ সময় আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা নিয়েছিলেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শঙ্খনাদ, উলুধ্বনি, ঢাকের গুড়গুড় বাদ্য আর ধূপ-ধুনোর মিষ্টি সুবাসে চারপাশ যেন এক স্বর্গীয় আবহে মুখরিত। কিন্তু সেই আনন্দের ভেতরেই লুকিয়ে ছিল একচিলতে বিদায়ের সুর।
দীর্ঘদিন ধরে ফর্মের তুঙ্গে থাকা ফিল ফোডেন কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন! মাঠের ভেতরে-বাইরে চড়াই-উতরাই, অফ-ফর্ম আর মানসিক অবসাদের সঙ্গে লড়াই করতে করতে তিনি যেন নিজের ছায়া হয়ে উঠেছিলেন। তবে, সব মেঘ কেটে...
ইউরোপীয় ফুটবলের আসল উত্তাপ যদি কোথাও দেখতে চান, তবে চোখ রাখতে হতো পার্ক দ্য প্রিন্সেসসে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দুই দাবিদারের জমজমাট দ্বৈরথে শেষ হাসিটা হাসলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রের খবর অনুযায়ী, ফল প্রকাশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর