মিরপুরে আগুনে পুড়ে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে পুড়ে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুখলেছুর রহমান জানান, নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ১৬ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ছয়জন নারী। তবে এর মধ্যে ছয় পুরুষের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। 

এর আগে বুধবার ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজের মর্গে ছয় মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হয়। তাদের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন- মাহিরা আক্তার (১৪), নার্গিস আক্তার (১৮), নুরে আলম (২৩), সানোয়ার হোসেন (২২), আব্দুল্লাহ আল-মামুন (৩৯) ও রবিউল ইসলাম রবিন (১৯)।

এদিকে বৃহস্পতিবার আরও ১০ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তারা হলেন- মুনা আক্তার সামিরা (১৪), ফারজানা আক্তার (১৫), মুক্তা আক্তার (৩০), অজ্ঞাত মহিলা (২৫), অজ্ঞাত পুরুষ (৪০), অজ্ঞাত পুরুষ (৩০), অজ্ঞাত পুরুষ (২৬), অজ্ঞাত পুরুষ (২৮), অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২০)। 

পাশাপাশি ঢামেক ফরেনসিক চিকিৎসকের মাধ্যমে নিহতদের ডিএনএ-এর নমুনা সংগ্রহ করা হয়েছে। 

নিহতদের স্বজনরা জানিয়েছেন, তারা তাদের স্বজনের মরদেহ পেতে সিআইডির ফরেনসিক ল্যাবে বৃহস্পতিবার প্রয়োজনীয় নমুনা জমা দিয়েছেন। 

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর যায়। এর পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছিলেন, সার্চ অপারেশন শেষে গার্মেন্টসের ভেতরের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, গোডাউনে ছয় থেকে সাত ধরনের কেমিক্যাল ছিলো। আগুন ধরার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়েছে। তাই গার্মেন্টস অংশে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেনি। এমনকি ছাদেও উঠতে পারেনি। তাই এতো মৃত্যু হয়েছে। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর