ছাত্রী বর্ষার পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদকে হত্যা: পুলিশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম

ছাত্রী বর্ষার পরিকল্পনাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে বর্ষাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম।

পুলিশ জানায়, দুই দিকেই প্রেমের সম্পর্ক বজায় রেখেছিলেন বর্ষ। গত ২৬ সেপ্টেম্বর এই হত্যার পরিকল্পনা করা হয়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। বর্ষার মোবাইল জব্দ করে এসব কথোপকথন পাওয়া গেছে। 

পুলিশ জানায়, বর্ষার সঙ্গে মাহিরের সম্পর্ক থাকার পারও সে নতুন করে জোবায়েদের সঙ্গে সম্পর্কে সম্পর্কে জড়ায়। ঘটনার দিন মাহির ও তার বন্ধু আইলান আগে থেকেই অপেক্ষা করছিলো। জোবায়েদ এলে তার সঙ্গে এই সম্পর্ক নিয়ে তর্কের এক পর্যায়ে ছুরি মারে।

এমনকি জোবায়েদ যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত থেকে হত্যাকাণ্ড নিশ্চিত হয়। 

সাংবাদিক সম্মেলনে ডিবি প্রধান শফিকুল বলেন, দুজনেই মাহিরের বন্ধু। তারা বন্ধুত্বের জন্য এসেছে। টাকার সম্পৃক্ততা আমরা এখনও পাইনি।

এদিকে জোবায়েদ হত্যায় তিন জনকে আসামি করে মামলা করেছে ভাই এনায়েত হোসেন সৈকত। আসামিরা হলেন- মো. মাহির রহমান, বার্জিস শাবনাম বর্ষা ও ফারদীন আহম্মেদ আয়লান।

একাত্তর/এসি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে পুলিশ...
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শাখা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি টিউশনি করাতে গিয়েছিলেন।
রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম ও হত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক...
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনের (৩৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তাকে গ্রেপ্তারের ঘটনায় নিউমার্কেট থানায়...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর