মঙ্গলবার সকাল ১০টার আগেই জোবায়েদ হত্যার রহস্য উন্মোচন: পুলিশ

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে পুলিশ জানিয়েছে, অতোটা সময় লাগবেনা। ইতিমধ্যে তাদের হাতে দুটি লিড এসেছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। 

এদিকে ছাত্রদল নেতার হত্যার সূত্র নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিকমাধ্যমে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। উপ পুলিশ কমিশনার বলছেন, এগুলো বিশ্বাস না করে পুলিশের কথায় বিশ্বাস করুন।

অপরদিকে, বংশাল থানা পুলিশের অফিসার ইনচার্জের বিরুদ্ধে নিহতের বাবাকে হয়রানির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানান বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সেক্রেটারি।

আর পাঁচ আগস্ট পরবর্তী ঢাকাতেই ছাত্রদলের চার জনকে ছুরিকাঘাতে হত্যার কথা তুলে ধরে জুবায়েদ হত্যার প্রকৃত রহস্য উন্মোচনে পুলিশকে আহবান জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির। 

এর আগে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নিহতের জানাজা করা হয়। এতে যোগ দেওয়া সহপাঠীরাও এ হত্যার সঠিক বিচার দাবি করেছেন।

একাত্তর/এসি
ছাত্রী বর্ষার পরিকল্পনাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শাখা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি টিউশনি করাতে গিয়েছিলেন।
রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম ও হত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক...
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনের (৩৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তাকে গ্রেপ্তারের ঘটনায় নিউমার্কেট থানায়...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর