নভেম্বরে জলে ফিরছে স্টিমার, ফিরছে ১৫০ বছরের ঐতিহ্য

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম

নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তিন বছর আগে বন্ধ হওয়ে যাওয়া স্টিমার আবারও চলবে। ঐতিহ্যকে ধরে রাখতে চালু করা হচ্ছে এই যাত্রীসেবা। তবে তা বাণিজ্যকভাবে নয়। 

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সদরঘাটে স্টিমার ‘পিএস মাহসুদ’ এর পরীক্ষামূলক কার্যক্রমে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

এসময় নৌ উপদেষ্টা বলেন, নভেম্বরের ১৫ তারিখ থেকে চলবে স্টিমারটি। ঢাকা থেকে বরিশাল রুটে চলাচাল করার পরে চাদঁপুর রুটেও চলবে স্টিমার। 

উপদেষ্টা জানান, নতুন প্রজন্ম ও বিদেশি পর্যটকদের মধ্যে তুলে ধরতে এ সার্ভিস চালু থাকবে। তবে বাণিজ্যিক ভাবে নিয়মিত চলবেনা। 

যাত্রীরা বলছেন, তারা আবারও যেমন ঐতিজ্যবাহী স্টিমারে ভ্রমণ করতে পারবেন, তেমনি দক্ষিণঅঞ্চলের নদীপথ গুলোর সঙ্গে মানুষ পরিচিত হতে পারবে।

স্টিমারের মাস্টাররা বলছেন, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর স্টিমারসেবা বন্ধ হওয়ার মধ্য দিয়ে দেড়শ বছরের ঐতিহ্য থেমে যায়। তিন বছর পর আবার চালু হওয়ায় খুশি তারা। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর স্টিমারসেবা বন্ধ হওয়ার মধ্য দিয়ে দেড়শ বছরের ঐতিহ্য থেমে গিয়েছিলো। তবে সেটি আবারও চালু হয়েছে সপ্তাহে একদিন চলাচলের জন্য।

বিআইডব্লিউটিসির একটি সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিনে দুটি স্টিমারের পুনর্বাসনকাজ শেষ হয়েছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে পানিতে চালানো হয়েছে। সাজসজ্জার কিছু কাজ বাকি, এখন সেগুলো চলছে। এরপর সার্ভেসহ অন্য আইনি প্রক্রিয়া শেষ করে একটি স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে পর্যটক সার্ভিস হিসেবে যুক্ত হবে। আপাতত একটি স্টিমার সপ্তাহে এক দিন চলাচল করবে। এ ছাড়া ঢাকার আশপাশে কেউ ভাড়া নিয়ে ভ্রমণ করতে চাইলে সেই সুযোগ রাখা হবে।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে, স্টিমারের যাত্রা শুরু হয়েছিলো ১৮৮৪ সালে। কয়লাচালিত প্যাডেল স্টিমার প্রথমে নারায়ণগঞ্জ ও পরে ঢাকা থেকে খুলনার নৌপথে চলাচল করত। পথে চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, মোরেলগঞ্জ, হুলারহাট, সন্ন্যাসী, কাউখালী ঘাটে যাত্রাবিরতি দিতো। ঔপনিবেশিক সময়ে খুলনার সঙ্গে ভারতের রেল যোগাযোগ শুরু হলে নৌপথে যাত্রী পরিবহন গুরুত্ব পায়। তখন বহরে ছিলো ফ্লোটিলা কোম্পানির ১৪টি স্টিমার। পরে পিএস গাজী, পিএস অস্ট্রিচ, পিএস মাহসুদ, পিএস লেপচা, পিএস টার্ন, পিএস সেলার মতো ঐতিহ্যবাহী স্টিমারের সংযোজন ঘটে।

একাত্তর/এসি
নদীমাতৃক বাংলাদেশের শত বছরের ঐতিহ্য এবং শতবর্ষী জাহাজের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’কে অভ্যন্তরীণ নৌরুটে পর্যটন সার্ভিসে যুক্ত করার উদ্যোগ গ্রহণ...
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ স্টিমার সেবা চালু করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর