নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আবদুল বাসির। তিনি হেঁটে বাংলামোটরে তার অফিসে যাওয়ার সময় ককটেলটি বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে হাত ও পায়ে জখম হয়েছে বাসিরের। আহত অবস্থায় তাকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

আবদুল বাসিরের ধারণা, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে তদন্ত শুরু করেছে।

 

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর