ঢাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।  ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, রাত ১০টা ৩৫ মিনিটে ওই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের কেন্দ্রের দিকে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। সার্চ অপারেশন চলছে। নিহতের কোনো খবর নাই। দেড় হাজার ঘর পুড়ে গেছে। কীভাবে আগুন লাগলো তা এখনও নিশ্চিত নয়। 

ফায়ার সার্ভিস জানায়, আগুনের কেন্দ্রের দিকে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। সার্চ অপারেশন চলছে। নিহতের কোনো খবর নাই। দেড় হাজার ঘর পুড়ে গেছে। কীভাবে আগুন লাগলো তা এখনও নিশ্চিত নয়। 

ফায়ার সার্ভিস আরও জানায়, রাস্তায় ট্রাফিক, রাস্তা সরু হওয়ায় ছোট ছোট গাড়ি ব্যবহার করা হয়েছে। এই সীমাবদ্ধতার কারণে কাজ করা খুবই কঠিন। ফায়ার সার্ভিসের পাইপ কেটে ফেলার ঘটনাও ঘটেছে। আগুন নেভাতে নিজস্ব, ওয়াসা ও ড্রেনের পানি ব্যবহার করা হয়েছে।  ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। আগুন নিয়ন্ত্রণে ১৯টি ইউনিট কাজ করেছে। দেশে আগামী দুই মাস আগুনের জন্য ঝুঁকিপূর্ণ।

ঢাকার কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ওই আগুন নিয়ন্ত্রণ করতে য়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত বস্তিতে এই আগুনের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল পাঁচটা ২২ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

সরেজমিন, বস্তিটির মাঝ বরাবর অংশ আগুন দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা। গুলশান-১ এর লেক বরাবর বস্তির অংশের প্রায় পুরোটাতেই আগুন জ্বলছে।

এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বস্তিবাসীরা যে যার মতো নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ কিছু মালামাল সরিয়ে নিতে পারলেও অনেকের পক্ষেই হয়তো তা সম্ভব হয়ে উঠবে না।

রাত সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগা চারটি দিকের মধ্যে তিনটি দিক নিয়ন্ত্রণ করা গেলেও উত্তর-পূর্ব দিকের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সেখানে আগুনের তীব্রতা বাড়ছে।

এদিকে ওই বস্তির বাসিন্দা হীরা নামে এক নারীকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। তিনি বলছেন, তার তিন সন্তান মিরাজ (১০), মারিয়া (৬) ও মায়েশাকে (৪) খুঁজে পাওয়া যাচ্ছেনা।

একাত্তর/এসি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর