সোয়া দুই ঘণ্টা পর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৫ মে ২০২৬, ১১:০৩ পিএম

প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট। পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এদিকে আগুন লাগার ঘটনার পেছনের কারণ বা কোনো নাশকতা আছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সোয়া সাতটার দিকে আগুন লাগে কালশী বস্তিতে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান অতি দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ায় কিছু করে ওঠার সুযোগই পাননি তারা।

দ্রুত ফায়ার সার্ভিসকে কল দিলে প্রথমে আসে দু'টি ইউনিট। কিন্তু যানজট পেরিয়ে বাকি ইউনিটগুলো আসতে দেরি হওয়ায়, পানির অভাবে এবং প্রচণ্ড বাতাসে ছড়িয়ে পড়তে থাকে আগুন।

পরে মোট ১৫টি ইউনিট যখন পৌঁছায় ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে সামনের ভাঙারি দোকান এবং বস্তির ঘরগুলোতে।

ভুক্তভোগীদের অনেকের অভিযোগ, কয়েকদিন আগে গণপূর্ত মন্ত্রণালয়ের বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে যে পুলিশ এবং স্থানীয়দের সংঘর্ষ হয়েছিল তারই জের এই আগুন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন, ঈদের আগে এই আগুনে ভুক্তভোগীদের দায়িত্ব নেবে সরকার।

এ ঘটনার পেছনের সব রহস্য খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

আরবিএস
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান...
রাজধানীর মহাখালীতে একটি চার তলা ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর