হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। আটক করা হয়েছে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে। 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের একটি সূত্র একাত্তর টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছে। 
 
র‌্যাব জানায়, মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

র‌্যাব আরও জানায়, হত্যাচেষ্টার ঘটনায় হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। 

গোয়েন্দারা বলছেন, হাদির ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। 

অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, কেন তাকে হত্যা চেষ্টা করা হয়েছে সে বিষয়গুলো তদন্তে উঠে আসবে। ভোটের মাঠের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে, নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট, টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানান ডিসি মিডিয়া। 

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। এরপর রাতে পরিবারের সিদ্ধান্তে তাকে ঢামেক থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

আরবিএস
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর