মুসাব্বির হত্যা: একজনের দোষ স্বীকার, তিন জন রিমান্ডে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার মামলায় আদালতে দোষ স্বীকার করেছেন শুটার জিন্নাত। পাশপাশি তিন জনকে সাত দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তিন আসামির রিমান্ডের আদেশ দেন। একই দিনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আসামি জিন্নাতের জবানবন্দি রেকর্ড করেন। 

যাদের রিমান্ডে পাঠানো হয়েছে তারা হলেন- বিল্লাল, রিয়াজ ও আব্দুল কাদির।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের ইন্সপেক্টর মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, আদালত শুনানি শেষে তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ভিডিও ফুটেজ দেখে হত্যায় জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ঘটনার মূল শুটার রহিম এখনও পলাতক। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধারসহ ষড়যন্ত্রের নেপথ্যে কারা আছে, তা জানতে রিমান্ডের প্রয়োজন।

শুনানি চলাকালে আসামি রিয়াজ নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেন, আমি ওইদিন কাজে ছিলাম, ঘটনার কিছুই জানি না। আমাকে শুধু শুধু গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া–গ্রিন রোড এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুল হক মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। পরে তার স্ত্রী সুরাইয়া বেগম বাদি হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  পরে ডিবি পুলিশ ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় সুফিয়ান বেপারী মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বাম পাজরে গুলি লাগা মাসুদ তেজগাঁও কাজীপাড়া ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

একাত্তর/এসি
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুসাব্বির হত্যার অন্যতম শুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত...
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান মুসাব্বির গুলি করে হত্যার ঘটনায় প্রধান শুটারসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বলছে, এই...
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ‘প্রধান শুটারসহ’ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর