ঢাকায় মুসাব্বির হত্যার নেপথ্যে ব্যবসায়ীক দ্বন্দ্ব, গ্রেপ্তার চার: ডিবি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান মুসাব্বির গুলি করে হত্যার ঘটনায় প্রধান শুটারসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বলছে, এই হত্যার নেপথ্যে ছিলো ব্যবসায়ীক দ্বন্দ্ব।

রোববার (১১ জানুয়ারি) এক জরুরি সাংবাদিক সম্মেলন ডিবিপ্রধান শফিকুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তাররা হলেন- শুটার জিনাতসহ তিন ভাই রহিম, বিল্লাল ও কাদের। এছাড়া রহিম নামে এক শুটার এখনও পলাতক। 

বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া–গ্রিন রোড এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুল হক মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। পরে তার স্ত্রী সুরাইয়া বেগম বাদি হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় সুফিয়ান বেপারী মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বাম পাজরে গুলি লাগা মাসুদ তেজগাঁও কাজীপাড়া ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

 

একাত্তর/এসি
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুসাব্বির হত্যার অন্যতম শুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত...
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার মামলায় আদালতে দোষ স্বীকার করেছেন শুটার জিন্নাত। পাশপাশি তিন জনকে সাত দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ‘প্রধান শুটারসহ’ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর