রাজধানীর পাঁচ পয়েন্টে অবরোধ, যানজটে নাকাল নগরবাসী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দুপুর থেকে স্থবির হয়ে পড়েছে ঢাকার যান চলাচল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে রাজপথ। তীব্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ যাত্রীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার দুপুর ১২টার পর থেকে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড় থেকে বাংলা কলেজ, মহাখালীর আমতলী, সায়েন্সল্যাব ও তাঁতীবাজার মোড় অবরোধ করেন।

টেকনিক্যাল মোড়: বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল ক্রসিংয়ের মাঝখানে অবস্থান নেওয়ায় গাবতলী ও মাজার রোড অভিমুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাভার ও মানিকগঞ্জ থেকে আসা গাড়িগুলো গাবতলী থেকেই ফিরে যাচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন শহরমুখী যাত্রীরা।

সায়েন্সল্যাব: দুপুর ১টার দিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে দিলে মিরপুর রোড ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে আজিমপুর, ধানমন্ডি এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাপক ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে।

সহপাঠী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

এদিকে, সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে রাজপথে নামেন তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা। তারা ইন্দিরা রোডের মূল রাস্তা এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‍্যাম্পের মুখ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ইন্দিরা রোডের গাড়িগুলোকে ডাইভারশন দিয়ে বিজয় সরণির দিকে পাঠিয়ে দেয়। কর্তৃপক্ষের অনুরোধে আপাতত ইন্দিরা রোডের র‍্যাম্পটিও বন্ধ রাখা হয়েছে।

জনদুর্ভোগ চরমে: ব্যস্ততম সময়ে সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ধানমন্ডি এলাকায় আটকে পড়া চালক মেহেদী হাসান জানান, স্কুল ছুটির পর বাচ্চা নিয়ে লালবাগ যাওয়ার পথে তিনি দীর্ঘক্ষণ জটে আটকে আছেন। বাস চালক শেখ ইব্রাহিম জানান, মাজার রোড দিয়ে ডাইভারশনের চেষ্টা করা হলেও সেখানে পৌঁছাতেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে।

প্রশাসনের বক্তব্য: ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান জানান, তিতুমীর কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই রাস্তা ছেড়ে দেবেন শিক্ষার্থীরা এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর