যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা পর আনোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছোট ভাই মো. ফজলুল হক জানান, আনোয়ার হোসেন একজন ব্যবসায়ী ছিলেন। মীর হাজীরবাগ এলাকায় তার একটি ব্যাগের দোকান রয়েছে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পথচারীরা তাকে উদ্ধার করার পর পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর তারা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

নিহত আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মৃত লাল মিয়ার ছেলে। তিনি চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। বর্তমানে তিনি মাতুয়াইল মেডিক্যাল সংলগ্ন মোহাম্মদ নগর জিরো পয়েন্টে নিজেদের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর