মেহেরপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচার শুরু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর পৌর কবরস্থানে শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের কবর জিয়ারত ও দোয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী কর্মসূচিতে নেতৃত্ব দেন ১০ দলীয় জোটের প্রার্থী ও মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি শাহ আলম, খেলাফত মজলিস নেতা মুফতি হোসাইন, এবি পার্টির আহ্বায়ক রফিকুল ইসলামসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

নেতারা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে দাঁড়িপাল্লার প্রার্থী তাজউদ্দিন খান বলেন, সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক মেহেরপুর গড়ে তুলতে চাই। যেখানে কোনো বৈষম্য থাকবে না, থাকবে না অন্যায় ও অনিয়ম। তিনি একটি কল্যাণমূলক সমাজ বিনির্মাণে ভোটারদের সচেতন সমর্থন কামনা করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম ২০১৪ সালের ১৯ জানুয়ারি কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন তাজউদ্দিন খান।

একাত্তর/আরএ
১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে, সেটি এখন আইনগতভাবে প্রতিষ্ঠিত সত্য বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর