পরাজয়ের আশঙ্কায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছে প্রতিপক্ষ: বিএনপি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল বুধবার রাত থেকেই বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী পরিস্থিতির বর্ণনা দিয়ে মাহদী আমিন বলেন, নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কয়েকটি স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। পাশাপাশি কিছু জায়গায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের সহিংসতার অভিযোগও রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন যে, এসব সহিংস ঘটনার বিরুদ্ধে দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সহিংসতার কিছু অভিযোগ থাকলেও সারাদেশে ভোটের আমেজ বজায় রয়েছে বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, দেশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার গঠনে অংশ নিতে আমরা সবাইকে আহবান জানাই।

গুলশানে বিএনপির এই নির্বাচন পরিচালনা সেল থেকে সারাদেশের কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা পর্যায় থেকে আসা তথ্যগুলো যাচাই-বাছাই করে কমিশনকে অবহিত করা হচ্ছে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

একাত্তর/এসি
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর