বিমান বাহিনীতে শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

যথাযোগ্য মর্যাদায় শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৭তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর এই বাঙালি সদস্য আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকা অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে নিহত হন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এই বীর শহীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

শহীদ সার্জেন্ট জহুরুল হক ছিলেন একজন স্বাধীনচেতা ও দেশপ্রেমিক সৈনিক। ১৯৬৭ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান সরকার কর্তৃক আরোপিত আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়। পরবর্তীতে বিমান বাহিনী আইন (এয়ারফোর্স অ্যাক্ট) অনুযায়ী তাকে ঢাকা সেনানিবাসে স্থানান্তর করা হয়। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের মুখে আইয়ুব খান এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হলেও, তার আগেই ১৫ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে বন্দী অবস্থায় পাকিস্তানি সৈনিকের গুলিতে তিনি শহীদ হন।

দেশের মুক্তির লড়াইয়ে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে ‘সার্জেন্ট জহুরুল হক হল’। এ ছাড়া ১৯৮২ সালে চট্টগ্রামে বিমান বাহিনীর ঘাটির নামকরণ করা হয় ‘বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি জহুরুল হক’। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করে।

দিবসটি উপলক্ষে আজ বাদ মাগরিব চট্টগ্রামের বিমান বাহিনী ঘাটি জহুরুল হকের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত মিলাদ মাহফিলে ঘাটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যগণ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্ত করতে কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর