পরিচয় শনাক্তে গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ মরদেহ তোলা শুরু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্ত করতে কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে রায়ের বাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডি। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদদের পরিচয় শনাক্ত করা হবে।

মরদেহ উত্তোলন কার্যক্রম শুরুর আগে সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ জানান, জুলাই আন্দোলনের সময় রায়ের বাজারে ১১৪টি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে বলে তথ্য রয়েছে। কম বেশিও হতে পারে। আজ থেকে সেই মরদেহের পরিচয় শনাক্ত করতে লাশ উত্তোলন করে ডিএনএ স্যাম্পল নেয়ার কার্যক্রম শুরু হলো।

তিনি জানান, আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত হবে।

তিনি বলেন, পরিচয় শনাক্ত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজের স্বজনরা সিআইডিতে গিয়ে ডিএনএ স্যাম্পল জমা দিতে পারবে বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
চব্বিশের জুলাই অভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
যথাযোগ্য মর্যাদায় শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৭তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর এই বাঙালি সদস্য আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা...
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দু’জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর