নির্বাচনী তহবিলের অনুদান ফেরত দিচ্ছেন তাসনিম জারা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনী তহবিলে আসা অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই বিরল ও ইতিবাচক উদ্যোগের কথা জানান।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া তাসনিম জারা তাঁর দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচনী তহবিলের অর্থ ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে তিনি এই ঘোষণা দেন।


জারা জানান, নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা অনুদান দিয়েছিলেন এবং এখন তা ফেরত পেতে চান, তারা কোনো প্রকার দ্বিধা ছাড়াই আবেদন করতে পারবেন। এজন্য তিনি আলাদা দুটি গুগল ফর্ম শেয়ার করেছেন, একটি ব্যাংক মারফত অনুদানকারীদের জন্য এবং অন্যটি বিকাশে অর্থ প্রদানকারীদের জন্য।

তিনি উল্লেখ করেন, যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন কিন্তু ডিপোজিট স্লিপ হারিয়ে ফেলেছেন, তারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত কিছু যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁদের অর্থ বুঝিয়ে দেয়া হবে। এই আবেদনের সময়সীমা আগামী ১০ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।


ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন উপহার দিয়েছেন। নির্বাচনের ফলাফলে তিনি ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাবিবুর রশিদ। এছাড়া শাপলা কলি প্রতীক নিয়ে ৫৩ হাজার ৪৬০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জাভেদ মিয়া রাসিন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। নির্বাচনের ফল যা-ই হোক না কেন, তহবিল ব্যবস্থাপনায় তাঁর এই সততা এবং দাতার অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

এআরএস
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ডিসেম্বর) আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ -এর আয়োজন করা হয়েছে।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর