চানখাঁরপুলের দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করলো অধিদপ্তর

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:৩২ পিএম

রাজধানীর চানখাঁরপুল এলাকায় অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (২৫ মার্চ) সকালে অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চানখাঁরপুলের ‘অ্যাকটিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার’-এর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। অভিযানে প্রতিষ্ঠানটির ব্লাড ব্যাংকে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। এছাড়া আরও নানা অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

একই সময়ে ওই এলাকার ‘প্রাইম টিজি ডায়াগনস্টিক সেন্টার’-এও অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ব্লাড ব্যাংকের কোনো বৈধ লাইসেন্স না থাকায় সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

জনস্বার্থে ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর