একাত্তরের সঙ্গে চব্বিশকে মিলিয়ে ফেলা হবে বড়ো বিপর্যয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম

একাত্তরের সঙ্গে চব্বিশকে মিলিয়ে ফেলা আমাদের জন্য বড়ো বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, বাংলাদেশের ঠিকানা একাত্তর। স্বাধীনতা একবারই এসেছে, এর আগেও না, পরেও না। নব্বইয়ের স্বৈরাচার পতন ও চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের বড়ো অর্জন। কিন্তু আমরা যদি এই অর্জনগুলোকে স্বাধীনতার সঙ্গে সমান করে ফেলি, তবে তা বিপজ্জনক।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকার পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলো—সেই রাজাকার, আলবদর ও আলশামসদের সঠিক তালিকা প্রণয়ন করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জন্য একটি বড়ো চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, যারা মুক্তিযোদ্ধা নয় অথচ তালিকায় নাম আছে, তাদের চিহ্নিত করাও আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমি প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সঠিক তালিকা বের করবো। 

অনুষ্ঠানে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসাসহ অন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা গেলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আরও ভালোভাবে পুনর্বাসন করা সম্ভব হবে।

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ভবিষ্যতে তিনি মেয়র নির্বাচিত হলে ঢাকা মহানগরের সব অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছল করার দায়িত্ব নেবে সিটি করপোরেশন।

তিনি বলেন, এই দেশের মালিকানা যদি কেউ দাবি করে তবে তার একমাত্র দাবিদার মুক্তিযোদ্ধারা। কিন্তু মুক্তিযোদ্ধারা অবহেলিত। একটা অংশ বাদে ৯৯ ভাগ মুক্তিযোদ্ধারা অস্বচ্ছল। তাদের পুনর্বাসন করতে হবে।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে এ সংবর্ধনা  অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রী ও প্রশাসকের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন। 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর