প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ: মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত একে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তিগত সহায়তা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটে মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউসের একটি স্মারক রেপ্লিকা উপহার হিসেবে তুলে দেন।

বৈঠক শেষে ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে রাষ্ট্রদূতের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে আমাদের অভিন্ন লক্ষ্যগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর