ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে। এর জেরে জরুরি বিভাগের গেট বন্ধ করে দেওয়া হয় এবং চিকিৎসকেরা কর্মস্থল ছেড়ে ওয়েটিং রুমে অবস্থান নেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের (২৩-২৪ শিক্ষাবর্ষ) ও অমর একুশে হলের শিক্ষার্থী সানিম (২৩) জ্বর ও পেটে ব্যথা নিয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক তাকে দেখে একটি প্রেসক্রিপশন লিখে দেন এবং ওষুধটি বাইরের ফার্মেসি থেকে কিনে নিতে বলেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, তিনি বাইরের কয়েকটি ফার্মেসি ঘুরেও ওই নির্দিষ্ট ওষুধটি পাননি। পরে পুনরায় ডাক্তারের কাছে ফিরে এসে ওষুধটি পরিবর্তন করে দেওয়ার অনুরোধ করলে ওই চিকিৎসক রাগান্বিত হন এবং একপর্যায়ে হাতে থাকা স্কেল দিয়ে তাকে মারতে উদ্যত হন।

এই ঘটনার পর সানিম অমর একুশে হলে গিয়ে আরও ৭-৮ জন শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন। অভিযোগ উঠেছে, শিক্ষার্থীরা ওই চিকিৎসকের ওপর চড়াও হন, গায়ে হাত তোলেন এবং তাকে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা দাবি জানান, হাসপাতালের পরিচালক এসে মীমাংসা না করা পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, এই ঘটনার বিচার না হলে তারা কাজে ফিরবেন না বলে পরিচালকের কাছে জানিয়েছেন।

পরবর্তীতে ওই চিকিৎসক যখন জরুরি বিভাগ থেকে বের হচ্ছিলেন, তখন শিক্ষার্থীরা আবারও তাকে মারার চেষ্টা করেন। এ সময় অন্য চিকিৎসকেরা বাধা দিতে এলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। ঘটনার পর নিরাপত্তার খাতিরে শৃঙ্খলা বাহিনী আনসার ও পুলিশ সদস্যরা জরুরি বিভাগের গেট বন্ধ করে দেন। উত্তেজিত শিক্ষার্থীরা বাইরে অবস্থান নিয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। অন্যদিকে, জরুরি বিভাগের চিকিৎসকেরা নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চেম্বার ছেড়ে ডক্টর ওয়েটিং রুমে অবস্থান নেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বর্তমানে হাসপাতালে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা জরুরি বিভাগের সামনে অবস্থান করছেন এবং হাসপাতালের পরিবেশ থমথমে রয়েছে।

একাত্তর/এসি
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর